Return & Refund Policy
আমরা কাস্টমারদের সর্বোচ্চ সেবা ও সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পণ্য ক্রয়ের পূর্বে আমাদের পলিসিটি ভালোভাবে দেখে নিন।
রিটার্ন সময়সীমা
কুরিয়ার ডেলিভারিম্যানের সামনেই পার্সেল খুলে পণ্যটি ভালোভাবে চেক করে নিতে হবে। আমাদের পক্ষ থেকে ভুল পণ্য, ভাঙা/লিক হওয়া পণ্য, ক্ষতিগ্রস্ত প্যাকেজিং বা অন্য কোনো ত্রুটি থাকলে, ডেলিভারিম্যানের উপস্থিতিতেই আমাদের জানাতে হবে।ব্যক্তিগত পছন্দ বা Mind Change-এর কারণে রিটার্ন করতে চাইলে পণ্যটি অবশ্যই অব্যবহৃত ও মূল অবস্থায় থাকতে হবে এবং রিটার্নের কুরিয়ার চার্জ গ্রাহককে বহন করতে হবে।।
রিটার্নের শর্তাবলী
পণ্যটি অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং মূল বোতল, বক্স ও প্যাকেজিংসহ ফেরত দিতে হবে।ব্যবহৃত, ক্ষতিগ্রস্ত বা অতিরিক্ত ব্যবহার করা পণ্য রিটার্ন/এক্সচেঞ্জের জন্য গ্রহণযোগ্য হবে না।কোনো ধরনের ক্যাশ মেমো, ইনভয়েস বা প্রয়োজনীয় তথ্য হারিয়ে গেলে রিটার্ন/এক্সচেঞ্জ গ্রহণযোগ্য নাও হতে পারে।
এক্সচেঞ্জ নীতি
আমাদের পক্ষ থেকে ভুল পণ্য, ভাঙা/লিক হওয়া পণ্য বা কোনো ত্রুটির কারণে এক্সচেঞ্জ প্রয়োজন হলে আমরা সম্পূর্ণ ফ্রি এক্সচেঞ্জ সুবিধা প্রদান করব।ব্যক্তিগত পছন্দ বা ঘ্রাণ পছন্দ না হওয়ার কারণে এক্সচেঞ্জ করতে চাইলে পণ্যটি অবশ্যই অব্যবহৃত থাকতে হবে এবং উভয় দিকের ডেলিভারি/কুরিয়ার চার্জ গ্রাহককে বহন করতে হবে।এক্সচেঞ্জের অনুরোধ ডেলিভারি পাওয়ার 24 ঘণ্টার মধ্যে জানাতে হবে
রিফান্ড প্রক্রিয়া
ফেরত আসা পণ্যটি আমাদের Quality Control Team দ্বারা যাচাই করা হবে। পণ্যটি রিফান্ডের জন্য যোগ্য হলে, যাচাই সম্পন্ন হওয়ার পর ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে আপনার প্রদত্ত বিকাশ, রকেট বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিফান্ড করা হবে।ব্যক্তিগত পছন্দ বা Mind Change-এর কারণে রিটার্ন করলে প্রযোজ্য কুরিয়ার চার্জ রিফান্ডের পরিমাণ থেকে সমন্বয় করা হতে পারে।
অর্ডার বাতিল (Cancellation)
পার্সেল কুরিয়ারে হস্তান্তরের আগে অর্ডার বাতিল করা যাবে।পার্সেল কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার পর কোনো ফ্রি Cancellation গ্রহণ করা হবে না।কুরিয়ারে পাঠানোর পর অর্ডার বাতিল করতে চাইলে প্রযোজ্য ডেলিভারি চার্জ প্রদান করতে হবে।গ্রাহক যদি পার্সেল গ্রহণ না করেন বা পার্সেল রিটার্ন করে দেন, তাহলে প্রযোজ্য কুরিয়ার খরচ গ্রাহকের দায়িত্বে থাকবে।
Cash on Delivery (COD))
আমাদের সকল অর্ডার Cash on Delivery (COD) সুবিধার আওতাভুক্ত।অর্ডার ভেরিফিকেশনের সময় গ্রাহকের মোবাইল নম্বরের পূর্ববর্তী অনলাইন অর্ডারের ডেলিভারি রেকর্ড যাচাই করা হতে পারে।যেসব ক্ষেত্রে পূর্বে একাধিক অর্ডার বাতিল/রিসিভ না করার রেকর্ড থাকে অথবা কোনো পূর্ববর্তী ডেলিভারি রেকর্ড পাওয়া যায় না, সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়া হতে পারে।অবশিষ্ট সম্পূর্ণ মূল্য পণ্য হাতে পাওয়ার সময় Cash on Delivery-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।অগ্রিম ডেলিভারি চার্জ প্রযোজ্য হলে অর্ডার কনফার্ম করার সময় আমাদের টিম আপনাকে জানিয়ে দেবে।
গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী:
- পণ্য পছন্দ না হওয়া বা Mind Change-এর ক্ষেত্রে রিটার্ন/এক্সচেঞ্জের কুরিয়ার চার্জ গ্রাহককে বহন করতে হবে।
- আমাদের ভুল বা Defective পণ্যের কারণে রিটার্ন/এক্সচেঞ্জ হলে প্রযোজ্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি।
- পারফিউমের ঘ্রাণ ত্বক, আবহাওয়া ও ব্যক্তিভেদে কিছুটা ভিন্ন অনুভূত হতে পারে। শুধুমাত্র ব্যক্তিগতভাবে ঘ্রাণ পছন্দ না হওয়ার কারণে রিটার্ন করলে উপরের Return Policy প্রযোজ্য হবে।
- অফার, ডিসকাউন্ট বা Clearance পণ্যের ক্ষেত্রে বিশেষ Return/Exchange শর্ত প্রযোজ্য হতে পারে।
- ডেলিভারিম্যান চলে যাওয়ার পর পণ্যের ত্রুটি সম্পর্কে জানালে তা রিটার্ন/এক্সচেঞ্জের জন্য গ্রহণযোগ্য নাও হতে পারে।
Genvura Fragrance থেকে অর্ডার করার মাধ্যমে আপনি উপরে উল্লেখিত সকল Return, Exchange, Cancellation & COD Policy-এর শর্তাবলীর সাথে সম্মত বলে গণ্য হবেন।কোনো প্রশ্ন বা সহায়তার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
WhatsApp-এ মেসেজ করুন